২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৮
শিরোনাম:

সোলার লাইটের আলোয় আলোকিত আশাশুনি বাসী

বি এম আলাউদ্দীন আশাশুনি: বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই অঙ্গীকার বাস্তবায়নে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা জেলার উন্নয়নের কারিগর বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হকের পক্ষ থেকে বরাদ্দকৃত সোলার লাইটের আলোয় আলোকিত করেছেন আশাশুনি বাসিকে। এমপি প্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শম্ভুজিত মন্ডলের নির্দেশন অনুযায়ী গত একসপ্তাহে উপজেলার আলীয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, কেন্দ্রীয় ঈদগাহ, মসজিদ ও বিভিন্ন রাস্তায় রাস্তায় সোলার প্যানেল লাইট স্থাপন করা হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে আশাশুনি হাসপাতালে ১টা, আশাশুনি থানার সামনে ২টা, আশাশুনি ঢালী বাড়ি মোড়ে ১টা, আশাশুনি টু চাপড়া ব্রীজ মোড়ে ১টা, আশাশুনি ফায়ার সার্ভিস মোড়ে ১টা, আশাশুনি পালপাড়া ও আদর্শগ্রাম মোড়ে ১টা, আশাশুনি সোদকোনা চাম্পাফুল মোড়ে ১টা, আশাশুনি ধান্যহাটি মোড়ে ১টা, আশাশুনি বড়বাড়ী মোড়ে ১টা, আশাশুনি দক্ষিণ পাড়া রনজিৎ বৈদ্যের মোড়ে ১টা, আশাশুনি আলিয়া মাদ্রাসা মোড়ে ১টা, আশাশুনি আদালতপুর মাদ্রাসা মোড়ে ১টা, আশাশুনি নাটানা চৌরাস্তা মোড়ে ১টা সহ উপজেলার জন গুরুত্বপূর্ণ সকল স্থানে রোড লাইট স্থাপন করা হয়। রোড লাইট স্থাপনকালে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম সহ সাধারন জনগন উপস্থিত ছিলেন।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!