৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১২
শিরোনাম:

সাড়ে ২৬ ঘণ্টার পর বুড়িগঙ্গায় ডুবে যাওয়া মর্নিংবার্ডকে তোলা হলো

তবে সে‌টি এখনো উল্টো অবস্থায় আছে।লঞ্চটিকে মাঝ নদী থেকে টেনে কেরানীগঞ্জের দিকে তীরের কাছাকাছি নেয়া হয়েছে। লঞ্চটি তুলতে ১০টি এয়ার লিফটিং ব্যাগ লাগানো হয়েছে। এক-একটি ব্যাগ, ৭-৮ টন ওজন তুলতে পারে।ফায়ার সার্ভিস জানায়, এই প্রক্রিয়ায় লঞ্চটি উদ্ধার করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

লঞ্চ ডু‌বির পরপরই তা উদ্ধারে টানা কাজ শুরু ক‌রেন ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও বিআইডব্লিউটিয়ের কর্মীরা।

সোমবার সকাল নয়টার দিকে ময়ুর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Loading