৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
শিরোনাম:

সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার থাইল্যান্ড পাঠানো হবে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডরীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপিকে বৃহস্পতিবার এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান জানান, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন। গত ২৬ জুন থেকে আইসিইউ রয়েছেন সাহারা খাতুন।

এর আগেও তিনি কিছু দিন আইসিইউতে ছিলেন। তবে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়েছিলো। গত বুধবার (২৪ জুন) মেডিক্যাল বোর্ড জানিয়েছিলো উন্নত চিকিৎসার জন্য সাহারা খতুনকে বিদেশ নেওয়া যেতে পারে। এর মধ্যেই গত ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এর পর তাকে এইচডিইউ থেকে পুনরায় আইসিইউতে নেওয়া হয়।

Loading