৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
শিরোনাম:

সরকারের অবহেলায় করোনা সংক্রমণের বিস্তার ঘটেছে: ২০ দলীয় জোট

বৈঠকে শীর্ষ নেতারা করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের ব্যর্থতার বিষয় উল্লেখ করে কঠোর সমালোচনা করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তারা অভিযোগ করেন, করোনায় আক্রান্তদের সংখ্যা নিরূপণে সমন্বয়হীনতা, পর্যাপ্ত সংখ্যক সম্ভাব্য আক্রান্তদের টেস্ট সুবিধা প্রদান, যথাসময়ে সুচিকিৎসা প্রদান, ডাক্তার, নার্স, টেকনিশিয়ানদের যথাসময়ে প্রশিক্ষণ না দেয়া এবং সর্বোপরি প্রথম থেকেই দেশের সব সরকারী-বেসরকারী হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে করোনা আক্রান্তদের চিকিৎসার সুযোগ সৃষ্টিতে সরকারের সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ও অবহেলার কারণে মহামারি বিস্তার লাভ করেছে। করোনার বিস্তার রোধে সরকারী কর্মপরিকল্পনার ক্ষমাহীন দুর্বলতায় তীব্র নিন্দা জানিয়ে যতদূত সম্ভব এসব নিরসনে জাতীয় উদ্যোগ গ্রহণের তাগিদ দেন জোটের নেতারা।

সোমবার দুপুরে জোটের সমন্বয়ক ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলন করে করোনায় পরিস্থিতিতে জোটের অবস্থান তুলে ধরেন। এর আগে রোববার বেলা ১১টা থেকে সোয়া ২টা পর্যন্ত ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ২০ দল মনে করে যে, বিদ্যমান সঙ্কট নিরসনে দেশের সব রাজনৈতিক দল, শ্রেণি পেশার সংগঠন, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সম্মিলিত ও সক্রিয় প্রয়াসই শুধু দেশবাসীকে ক্রমবর্দ্ধমান মহামারির ভয়াল প্রকোপ থেকে বাঁচাতে পারে।

নজরুল ইসলাম বলেন, সরকারে মন্ত্রী, আমলা ও ক্ষমতাসীন দলের নেতাদের বাগাড়ম্বর করোনা প্রতিরোধে কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি বরং মহামারি বিস্তারে সহযোগীতা করেছে। জনগণকে বিভ্রান্ত করেছে এবং তাদের রোগ প্রতিরোধে অমনোযোগী করে তাদের জীবন-জীবিকা হুমকরি মুখে ঠেলে দিয়েছে।

Loading