৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৬
শিরোনাম:

লকডাউনের ২ দিনে ওয়ারীতে ২৮ জনের করোনা পরীক্ষা, পজিটিভ ১৫

রাজধানীর ওয়ারীতে চলছে লকডাউনের তৃতীয় দিন। লকডাউনের গত দুইদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪১নম্বর ওয়ার্ডের এ এলাকায় ২৮ জনের করোনা পরীক্ষায় ১৫ জনের ফলাফল পজিটিভ এসেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (৬ জুলাই) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন লকডাউন এলাকার দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল কর্মকর্তা ডা. জুমানা আশরাফী সুইটি।

জুমানা আশরাফী সুইটি বলেন, করোনা পরীক্ষার জন্য গত ৪ জুলাই (শনিবার) ওয়ারী এলাকায় ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে সাতজনের করোনা পজিটিভ আসে। তিনজনকে হাসপাতালে ভর্তি হতে বলা হয়েছে। ৫ জুলাই ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে আটজনের করোনা পজিটিভ আসে। দুইদিনে ২৮ জনের করোনা পরীক্ষায় ১৫ জনের পজিটিভ এসেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওয়ারী লকডাউন এলাকায় মোট কতজন করোনা আক্রান্ত এ মুহূর্তে বলতে পারছি না।

Loading