৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
শিরোনাম:

রিজেন্ট হাসপাতালের সাতজন ৫ দিনের রিমান্ডে, এক কিশোর সংশোধনাগারে

করোনা টেস্ট না করে সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে করা মামলায় বুধবার ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- আহসান হাবীব হাসান, হাতিম আলী, রাকিবুল হাসান ওরফে সুমন, অমিত বনিক, আব্দুস সালাম, আব্দুর রশীদ খান ওরফে জুয়েল। কামরুল ইসলাম নামের এক আসামি কিশোর হওয়ায় তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

এরআগে উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মো. আলমগীর গাজী ৮ আসামিকে আদালতে হাজির করেন। ৭ আসামির সাতদিন করে রিমান্ড এবং কামরুল ইসলামকে কিশোর সংশোধনাগার কেন্দ্রে পাঠানোর আবেদন করেন।

৭ জুলাই রাতে উত্তরাপশ্চিম থানায় মামলাটি দায়ের করে র‌্যাব। মামলায় ১৭ জনকে আসামী করা হয়েছে। সম্পাদনা: ইকবাল খান

Loading