৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
শিরোনাম:

মানিকগঞ্জে মাদক কারবারিদের গ্রেফতারে আইন শৃঙ্খলাবাহিনীর জিরো টলারেন্স

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত অপরাধী ইয়াবা কারবারিদের গ্রেফতারে বদ্ধ পরিকর জেলার পুলিশ প্রশাসন।সরকারের ইমেজ বিনষ্টকারী রাজনৈতিক পরিচয়ধারী যেই হউক এ অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে রয়েছে সরকারের সুস্পষ্ট নির্দেশনা ও দলীয় হাইকমান্ডের গ্রীন সিগনাল।

Thank you for reading this post, don't forget to subscribe!

সূত্র মতে, মাদক সংশ্লিষ্ট ও অপরাধী এমন কারো দায় নিবে না কেন্দ্রীয় যুবলীগ। শীঘ্রই ব্যবস্থা গ্রহণের ব্যাপারে ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে মর্মে জানা যা।বিগত কয়েক দিনে বিভিন্ন জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সাবেক তারকা ক্রিকেটার ও মানিকগঞ্জ-১ সাংসদ এ এম নাইমুর রহমান দুর্জয় এর ঘুষ, দুর্নীতি, মাদক সংশ্লিষ্টতা সহ অপকর্মের একের পর এক বিস্তারিত প্রকাশিত হতে থাকলে দেশব্যাপি জনমনে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।দলীয় সাংসদের এহেন অনৈতিক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতায় দলের হাইকমান্ড বিব্রত ও চরম ক্ষুব্ধ।এরপরই সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্রকাশিত তথ্য উপাত্তসমূহ উদঘাটনে মাঠে নামে।

গোয়েন্দা সূত্র মতে, তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে তবে ইতিমধ্যে চিহ্নিত কয়েক মাদককারবারি ও অপরাধীর তালিকা প্রস্তুত হয়েছে ; যেকোনো মূল্যে দ্রুত এদের আইনের আওতায় আনার ব্যাপারে অভিযান চলছে।সাংসদ দুর্জয়ের ছোট ভাই ও জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক শীর্ষ ইয়াবা ডিলার মাহবুবুর রহমান জনি ও বহুবিধ অপরাধে সম্পৃক্ত বাশারকে জিজ্ঞাসাবাদ করলে আরও অপরাধীর তথ্য পাওয়া যাবে বলে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করে। এদিকে জনি ও বাশারের গোপন অবৈধ অর্থ ও সম্পদের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটিত হয়েছে দুদক সূত্র জানায়। এ ব্যাপারে দুজনের মুঠোফোন বন্ধ থাকায় মতামত নেয়া সম্ভব হয়নি।

Loading