বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। ডিবিসি ও যমুনা টিভি
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, দেশের অগ্রগতিতে বাধা হয়েছে করোনাভাইরাস । করোনায় মুত্যুর হার অন্যদেশের তুলনায় কমানোর পদেক্ষেপ নিয়েছেন সরকার, জনগণ আরেকটু সচেতন হলে আরো কার্যকত হতো।
তিনি বলেন, বর্তমানে দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করছেন, তাদের বিষয়ে খোঁজ রাখা হচ্ছে।
তিনি বলেন, করোনা সংকট মোকাবিলায় সামাজিক নিরাপত্তার আওতা বাড়িয়েছে সরকার। সরকারের পাশাপাশি করোনা মোকাবিলায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগের কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ঘরে বসে সমালোচনা করা সহজ, কিন্তু প্রকৃত রাজনৈতিক দল মাঠে কাজ করে। দেশে অনেক রাজনৈতিক দল থাকলেও সংকটে কেবল আওয়ামী লীগই মানুষের পাশে দাঁড়িয়েছে।
সংসদ নেতা বলেন, বাধা বিপত্তি থাকবেই কিন্তু জীবন থেমে থাকতে পারে না। করোনা মোকাবিলায় ১ কোটি ৫৯ লাখ মানুষকে বিনামূল্যে চাল দেয়া হয়েছে ।
![]()