৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৩
শিরোনাম:

সাহেদ গ্রেপ্তার নাটক কিনা তা নিয়েও সংশয় জানালেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সাহেদ যেমন তার সরকার তেমন। কারন জেকেজি ও রিজেন্ট মানুষকে করোনার টেস্টের নামে মৃত্যুর সনদ দিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রুহুল কবির রিজভী বলেন, দেশের ক্ষমতাসীনরা দেশের মানুষ নিয়ে কোনো কাজ করেনি। আসলে কয়লা ধুইলে যেমন ময়লা যায় না। তেমনই স্বভাব যায় না মলে। স্বাস্থ্য খাতের দুর্নীতির সঙ্গে সরকার ও তাদের মন্ত্রী এমপিদের ছেলে মেয়েরা জড়িত।

তিনি বলেন, জেকেজি ও রিজেন্ট মানুষকে করোনার টেস্টের নামে মৃত্যুর সনদ দিয়েছে। কিন্তু তাদেরকে ধরা হয় না। আর আমাদের মানিকগঞ্জের ছোটো মেয়ে পলি, নোয়াখালীর টিটু হায়দার ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামকে গ্রেপ্তার করেন।

রিজভী বলেন, সাহেদের মা আওয়ামী মহিলা লীগের নেতারা। তাহলে সাহেদ হাওয়া ভবনের লোক হয় কী করে? তার কেলেংকারী ফাঁস হওয়ার আগে তো তিনি আওয়ামী লীগেরই লোক। তার অতীতের টকশোতে শোনা যায় যে, সেনাপ্রধান থেকে শুরু করে সিপাহী এবং আইজিপি থেকে কনস্টেবল পর্যন্ত ও সচিব থেকে চৌকিদার পর্যন্ত সবাই এই সরকারকে চায়।

তিনি বলেন, আসলে সুধা ভবনের লোক দুর্নীতি করলে তারা হাওয়া ভবনের লোক হয়ে যায়। এসব বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এটাই আওয়ামী লীগের নীতি। তারাতো মৃত মানুষের নামে হজ্জ পালনরত মানুষের নামে মামলা দিয়েছে। কারণ জিয়াউর রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে শেখ হাসিনা এসব করছে।

মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধে লক্ষণভিত্তিক চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন রিজভী। উপস্থিত ছিলেন হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচ-ড্যাব) সভাপতি ডা. অহিদুল ইসলাম চৌধুরী স্বপন, হোমিওপ্যাথিক ফোরামের সভাপতি ডা. শামসুজ্জোহা আলম, সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল আলম সেলিম, মহাসচিব ডা. শাহজালাল আহমেদসহ অনেকে। সম্পাদনা : রায়হান রাজীব

Loading