২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৫
শিরোনাম:

আশাশুনিতে স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ বৃক্ষরোপণ করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। বৃক্ষরোপণকালে তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের শোভা বর্ধন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আমি নিজ উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থায়নে এ কাজ করেছি। স্বাস্থ্য সেবার পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অপার সৌন্দর্যে রূপ দেয়াই আমার একমাত্র লক্ষ্য। আগামীতেও স্বাস্থ্য কমপ্লেক্সে এধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ দীপন কুমার বিশ্বাস,ডাঃ বুশরা, স্বাস্থ্য সহকারী মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!