৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২২
শিরোনাম:

সদরঘাট লঞ্চ টার্মিনালে ই-টিকেটিং চালু করা হবে: সংসদীয় কমিটিকে নৌপরিবহন মন্ত্রণালয়

যাত্রী হয়রানি বন্ধ করতে ই- টিকেটিং চালু করা হবে। প্রথমে সদরঘাট লঞ্চ টার্মিনালে চালু করা হবে। এই বিষয়টি অবহিত করলো নৌপরিবহন মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠক বৃহস্পতিবার কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে কমিটির সদস্যদের এই বিষয়টি জানানো হয়।

কমিটির সদস্য শাজাহান খান, মােঃ মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মােঃ আছলাম হােসেন সওদাগর, এবং এস এম শাহজাদা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এর উন্নয়ন কার্যক্রম, ড্রেজিং পরিস্থিতি এবং বর্তমানে দেশের করােনা পরিস্থিতিতে গৃহীত পদক্ষেপগুলাে সংশ্লিষ্ট চেয়ারম্যানদ্বয় উপস্থাপন করেন। বৈঠকে ২০১৯-২০২০ অর্থ বছরে চলমান প্রকল্পগুলাের উপর কমিটির সদস্যরা বিস্তারিত আলােচনা করেন। দ্রুত প্রকল্পগুলো বাস্তবায়নের জোর দেন তারা।

সংসদীয় কমিটির সভাপতিও গৃহীত প্রকল্পগুলাের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থা প্রধানদেরকে অনুরােধ জানান।

বৈঠকে নৌপথে যাত্রীদের হয়রানি এবং অনাকাংখিত দুর্ঘটনা এড়ানাের জন্য সদরঘাট লঞ্চটার্মিনালে ই-টিকেটিং এর কার্যক্রম গ্রহণ করা হবে মর্মে মন্ত্রণালয় থেকে সভায় অবহিত করা হয়। সভায় কমিটির সদস্যবৃন্দ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এর শূন্য পদসমূহ দ্রুত পূরনের উপর গুরুত্বারােপ করেন।

বৈঠকে জানতে চাওয়া হয় বর্তমানে অধিদপ্তরসমূহে জনবলের ঘাটতি কত, কিভাবে তা পূরণ করা যায়, সে বিষয়ে আগামী বৈঠকে একটি প্রতিবেদন দেওয়ার জন্য মন্ত্রণালয়কে অনুরােধ করা হয়।

বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি প্রধানগণসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading