২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৯
শিরোনাম:

কোভিড পরিস্থিতিতে এইচএসসি’র ভর্তি ফি কিস্তিতে নেয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

কোভিড পরিস্থিতিতে শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির ফি কিস্তিতে নেয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার এক অনলাইন সভায় তিনি এই আহ্বান জানান ।

Thank you for reading this post, don't forget to subscribe!

শিক্ষামন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত অনেকেই হয়তো ভর্তির ফি একসঙ্গে দিতে পারবে না। সেক্ষেত্রে তারা যেন কিস্তিতে ভর্তি ফি দিতে পারে, সেই ব্যবস্থা রাখতে হবে।’

প্রসঙ্গত, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির কার্যক্রম আগামী ৯ আগস্ট রবিবার থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ হবে। ভর্তির যাবতীয় তথ্য শিক্ষা বোর্ডর ওয়েব সাইটে প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অনলাইন এই সভায় যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপ মু.জিয়াউল হক। সুত্র :  বাংলা ট্রিবিউন

Loading