৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৯
শিরোনাম:

বন্যা মোকাবেলায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীর

সোমাবার মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

পরে সচিবালয়ে সাংবাদিকদের এ বিষয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভায় বন্যা দূর্যোগ মোকাবেলায় ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতা বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, ক্রমাগত পানি বৃদ্ধির কারণে একদিকে যেমন জনদূর্ভোগ বাড়ছে, অপরদিকে পানির গতি বেশি থাকায় দূর্ঘটনার আশঙ্কাও আছে। তাই প্রশাসনসহ সবাইকে এই দূর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি ক্ষতির পরিমান নিয়ন্ত্রণে রাখা ও সুষ্ঠভাবে ত্রাণ বিতরণ যাতে হয় সে দিকে লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছেন।

এদিন মন্ত্রিসভার নিয়মিত আলোচ্যসূচিতে প্রতিবছর ৪ জুনকে জাতীয় চা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাবকে অনুমোদন করা হয়েছে।

এছাড়া বৈঠকে কোম্পানি আইন ২০২০ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এক ব্যক্তির অধীনে কোম্পানি পরিচালনার ক্ষমতা যোগ করা হয়েছে। কোম্পানী অবলুপ্ত হলে পাওনাদার যেনো তার টাকা সহজে উদ্ধার করতে পারে সে বিষয়ে আইনে গাইডলাইন রাখা হয়েছে। তাছাগা অনলাইনে কোম্পানি রেজিস্ট্রেশনের সুযোগ রাখা হয়েছে।

বৈঠকে ভিসা ও রিক্রুটমেন্টের জন্য আলাদা রিক্রুটিং এর লাইসেন্স নেয়ার বাধ্যবাধকতা রেখে ট্রাভেল এজেন্সি নিবন্ধন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা।

Loading