৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৩
শিরোনাম:

‘ঈদেও রেলওয়ে কোন বাড়তি যাত্রী পরিবহন করবে না’

ঈদকে সামনে রেখে যাত্রীর চাপ বাড়লেও রেলওয়ে কোন বাড়তি যাত্রী পরিবহন করবে না বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলছে ঈদেও একইভাবে ট্রেন চলবে বলে উল্লেখ করেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (২১ জুলাই) সকালে কমলাপুর রেলও‌য়ে স্টেশ‌নের শহরতলী প্লাটফর্মে (নারায়ণগঞ্জগামী) বৃক্ষ‌রোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী।

এ সময় মন্ত্রী আরও বলেন, বর্তমানে যে কয়টি ট্রেন চলছে ঈদের মধ্যেও সে কটি ট্রেন চলবে। বিশেষ ট্রেন বাড়ানো হবে না। ঈদ উপলক্ষে যদি আমরা ট্রেন বাড়িয়ে দেই। তাহলে যাত্রীদের বাড়ি ফিরতে উৎসাহিত করা হবে। তাই আমরা সেটি করবো না।

রেলমন্ত্রী সকল যাত্রীদের ঘরে থাকার আহ্বান জানিয়ে বলেন, যে যেখানে অবস্থান করছেন সেখান থেকেই ঈদ উৎসব পালন করুন। এই দুর্যোগে বাড়ি গিয়ে আমরা যেন গ্রাম-গঞ্জে এই ভাইরাস ছড়িয়ে না দেই।

এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন রেল কর্মকর্তারা।

Loading