২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৫
শিরোনাম:

নিজ বাসায় গোসলখানায় গার্মেন্টস কর্মী ছুরিকাঘাতে নিহত

রাজধানীর দক্ষিণখানে নিজ বাসায় গোসলখানায় গার্মেন্টস কর্মী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার নাম মোসাম্মৎ আলো আক্তার (১৭)। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে চাকুরী করতো। সোমবার(২০জুলাই) দিবাগত রাতে ঘটনাটি ঘটে। পরে সংবাদ পেয়ে দক্ষিণ খানের উপ-পরিদর্শক এসআই খগেন্দ্র চন্দ্র সরকার তার মৃতদেহ উদ্ধার করে, আইনি প্রকৃয়া শেষে মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সরকার পাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে, তার মায়ের নাম পারুল বেগম।

Thank you for reading this post, don't forget to subscribe!

চার বোনের মধ্যে সে ছিল ছোট। বর্তমানে দক্ষিণ খানের দক্ষিণপাড়া পরিবারের সাথে থাকতো আলো। নিহতের চাচা রাশেদ জানায় সে প্রতিদিনের নেয় গার্মেন্টস থেকে গত রাতে বাসায় ফিরে। সোমবার বৃষ্টিতে বাসায় ফিরে, পাশে গোসলখানায় গোসল করতে যায়,দীর্ঘ সময় পের হলেও না আসায়, বাসার অনান্যরা সেখানে তাকে রক্তাক্ত অবস্থায় পান। কে বা কাহারা তাকে সেখানে ছুরিকাঘাতে হত্যা করেছে। তা কেউ না দেখলেও পরিবারের লোকজনদের ধারণা তার সাথে একটি ছেলের সাথে সম্পর্ক ছিল, ঐ ছেলেটিই ঘটনাটি ঘটিয়েছে।

Loading