৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫২
শিরোনাম:

আমার স্ত্রীর ক্রিকেট বুঝতে ৪ বছর সময় লেগেছে : সাকিব

 ২০১২ সালে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের স্ত্রী হলেও ক্রিকেট খেলা বুঝতে কম বেগ পেতে হয়নি শিশিরের।

Thank you for reading this post, don't forget to subscribe!

টানা চার বছর পর খেলাটি আয়ত্ত করতে পেরেছেন সাকিবের স্ত্রী! ইএসপিএন ক্রিকইনফোকে এমন তথ্যই দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই প্রাণভোমরা। মূলত ক্রিকেটপাগল বান্ধবীদের কাছ থেকেই খেলাটি সম্পর্কে ধারণা পেয়েছেন সাকিবের স্ত্রী। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অন্যান্য ক্রিকেটারদের স্ত্রীদের সঙ্গে আড্ডা দিতে গিয়েও ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি হয় তার।

এই প্রসঙ্গে সাকিব বলেছেন, আমার স্ত্রীর ৪ বছর সময় লেগেছে খেলাটি বুঝতে। সে বলেছে সে খেলাটি বুঝতে শিখেছে বান্ধবীদের সঙ্গে দেখতে দেখতে। এখানে আইপিএলে ক্রিকেটারদের স্ত্রীরাও ওকে সাহায্য করেছে।

সাকিব আরো জানান, অন্যান্য অনেক ক্রিকেটারের চেয়েও নাকি এখন খেলাটি বেশি বুঝেন শিশির। শুধু তাই নয়, একজন ক্রিকেটারের কখন কিভাবে খেলা উচিত সেটি সম্পর্কেও সুস্পষ্ট ধারণা রয়েছে তার।

সাকিবের ভাষ্যমতে, এখন সে অন্য অনেক ক্রিকেটারের চেয়েও ভালো খেলাটি বুঝে। তার গেম সেন্সও অনেক ক্রিকেটারের থেকে ভালো। সে ক্রিকেটের নিয়ম শিখেছে এবং একজন ক্রিকেটারের কি করা উচিত সেটাও সে জানে। ক্রিকইনফো/ ক্রিকফ্রেঞ্জি

Loading