২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১১
শিরোনাম:

স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয়, সবাইকে সৎ হতে হবে, ডা. খুরশীদ আলম

শনিবার ( ২৫ জুলাই) ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাসার খুরশীদ আলম গণমাধ্যমের কর্মীদের সঙ্গে আলাপাকালে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমরা যদি সৎ না হই তাহলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। দুর্নীতির কথা যদি বলেন, আমি বলবো দুর্নীতির দায় আমাদের সবার, আমরা এই দায় এড়াতে পারি না। আমরা সবাই এই দুর্নীতির অংশ। আমরা যদি শুধু সরকারের দিকে আঙুল তুলি সেটা হবে সবচেয়ে বড় বোকামি।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সরকারের সমালোচনা অবশ্যই করবেন। ভুলত্রুটিও ধরিয়ে দেবেন। পাশাপাশি আমি বলবো, আমরা যদি কোনও ভালো কাজ করি তাহলে সেটাও তুলে ধরবেন।

নতুন মহাপরিচালক হিসেবে নিজের চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, কোভিড মহামারির সময় যে সমস্যাগুলো ফেস করছি তা যেনো দূর করতে পারি সেই চেষ্টাই আগে করবো। এখন সামনে কোভিড সমস্যাই বড় চ্যালেঞ্জ। তাছাড়া প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন সম্মান ও ইজ্জত নিয়ে তা শেষ করতে সবার কাছে দোয়া চাইছি। সেই সঙ্গে মহামারিতে সরকারের পাশে ইতিবাচকভাবে দাঁড়াতে সাংবাদিকদের প্রতিও আহ্বান জানান তিনি।

Loading