৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৪
শিরোনাম:

কোনো সৌদি কর্মকর্তা এবার হজ করতে পারবেন না

প্রতীকী হজ হিসেবে যে সৌদি আরবে বসবাসরত ১৬০টি দেশের ১০ হাজার মুসল্লি হজ করতে পারবেন তার প্রথম দল কাসিম থেকে জেদ্দায় এসে পৌঁছেছেন। তবে কোনো সৌদি সরকারি কর্মকর্তা এবার হজে অংশ নিতে পারবেন না। গালফ নিউজ

Thank you for reading this post, don't forget to subscribe!

সৌদি নাগরিকদের ৩০ শতাংশ হাজি হিসেবে রয়েছেন ওই ১০ হাজার হাজির মধ্যে। কোভিড পরিস্থিতিতে এবার কঠোর স্বাস্থ্যরক্ষা বিধি মেনে ও বিভিন্ন শর্তের মধ্যে দিয়ে হজ হতে যাচ্ছে।

সৌদি হজমন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাগের বেনতেন বলেছেন, এ সপ্তাহের শেষে শুরু হতে যাওয়া হজে গৃহীত সিদ্ধান্তের কোনো ব্যতিক্রম হবে না। স্বচ্ছতার মধ্যে বিভিন্ন দেশের নাগকিরদের মধ্যে থেকে স্বাস্থ্য বিধি অনুসরণ করে হজের সুযোগ দেয়া হয়েছে। কেবল তারাই হজ করতে পারছেন যারা ইতিপূর্বে হজ করেননি।

২০ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে রয়েছেন এবারের হাজিরা। হজের শুরু ও শেষে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। যে ৩০ শতাংশ সৌদি নাগরিক হজে অংশ নিচ্ছেন তাদের অধিকাংশই নিরাপত্তা কর্মী হিসেবে যোগ দিচ্ছেন।

এবার হজে একটি কক্ষে একজন হাজিকে থাকার সুযোগ দেয়া হচ্ছে।

Loading