২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৮
শিরোনাম:

অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি’র নির্দেশে বড়দলে টিআর’র টাকায় মাঠে বালি ভরাটের কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডল

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:  আশাশুনির বড়দলে সেন্ট জেভিয়ার গির্জা মন্দির স্কুল মাঠে টিআর এর বরাদ্দকৃত টাকায় বালি ভরাটের কাজ তদারকি, বুড়িয়া জগন্নাথ আশ্রম ও জামাল নগর ক্যাথলিক গির্জা মন্দির পরিদর্শন করলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা ০৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক’র প্রতিনিধি, আশাশুনি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল। অধ্যাপক ডঃ আ ফ ম রুহুল হক এমপি স্যারের নির্দেশে মাঠে বালি ভরাট কাজ তদারকী ও বিভিন্ন জায়গা পরিদর্শনে এসেছেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার বিকাল থেকে কাজ তদারকি ও পরিদর্শনকালে সফর সঙ্গীসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলের বন্ধু পুলিশ কর্মকর্তা হরেন্দ্র নাথ(ওসি), উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, বড়দল সেন্ট জেভিয়ার গির্জা মন্দিরের ফাদার ফিলিপ্স, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, শোভনালী ইউপি সদস্য আব্দুল আজিজ, বদরতলা জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দীন মোড়ল, উপজেলা শ্রমিকলীগের দপ্তার সম্পাদক তারিকুল, ছাত্রলীগ নেতা উজ্জল প্রমুখ।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!