২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪১
শিরোনাম:

দুর্নীতি দমন পরে, প্রথম কাজ মহামারি সামাল দেয়া : খুরশীদ আলম

দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিজ কক্ষে মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বলেন, এই মুহূর্তে দেশের অনেক জেলা বন্যায় ভেসে গেছে। সমস্ত বানভাসি মানুষের কাছে কী করে স্বাস্থ্যসেবা পৌছে দেওয়া যায় সে বিষয়ে আলোচনা করেছি। বন্যার কারণে যাতে মহামারি ছড়িয়ে যেতে না পারে সেদিকে লক্ষ্য রাখাই সবচেয়ে জরুরি। এ দুটো বিষয়কেই প্রাধান্য দিয়ে কাজ করব। পরে পর্যায়ক্রমে অন্যান্য বিষয় নিয়ে কাজ করা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রশ্নের উত্তরে মহাপরিচালক বলেন, আমার প্রথম কাজ হবে মহামারি সামাল দেওয়া। কারণ আগে বাঁচলে দুর্নীতি দূর করতে কাজ করা যাবে।

ডিজি বলেন, দেশবাসীর আস্থা ফেরাতে সবার সহযোগিতা চাই। এক দুই মাস দেখেন। তারপর আমার কাজের মূল্যায়ন করবেন। সহযোগিতা পেলে অবশ্যই আস্থা ফেরাতে পারবো।

ডা. খুরশীদ বলেন, আমি সবে মাত্র দায়িত্ব নিয়েছি। এখানকার বিষয়ে বলতে পারব না। তবে আমরা চিকিৎসকরা করোনার মধ্যে মানুষের সেবা দেওয়ার শতভাগ চেষ্টা করেছি। করোনার শুরুতে সবার এ ভাইরাস সম্পর্কে সুষ্ঠু ধারণা ছিল না, তাই সবারই ভয় ছিল। কিন্তু এখন অনেকটা কেটে গিয়েছে। রোগীদের পাশে আছি। পরিকল্পনা যেকোনো সময় পরিবর্তন হতে পারে। রোগী বৃদ্ধি বা কমতির ওপর নির্ভর করবে পরিকল্পনার কি হবে?

স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে সমন্বয়হীতা দূর করে সুসম্পর্ক কীভাবে করা যায় সেটাই চেষ্টা করবো। সেদিকে লক্ষ রেখে একসঙ্গে কাজ করবো।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের মেয়ের অভিযোগ পত্রের বিষয়ে অধ্যাপক ডা. খুরশীদ বলেন, আমরা তিন সদস্যের কমিটি করেছি। অল্পদিনের মধ্যেই রিপোর্ট জমা দেবে। এতে যদি দেখা যায়, এর সঙ্গে ব্যক্তিগতভাবে কেউ জড়িত থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এসময় অধিদপ্তরের ২৮ জনের বদলি নিয়ে কথা বলেন সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বদলি কার্যক্রমকে ডাক্তারের চাহিদার আলোকে নিয়মিত কাজ বলে জানান। বসুন্ধরা গ্রুপের অস্থায়ী হাসপাতালে অনেক ডাক্তার নিয়োজিত থাকলেও সেখানে রোগী না থাকায় তাদেরকে অন্যত্র সরানো হয়েছে। সম্পাদনা : রায়হান রাজীব

Loading