২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৩
শিরোনাম:

তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত, তীব্র যানজট

ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে কাঠালবাড়ি-শিমুলিয়া ও পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে। তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটে পারপারের অপেক্ষায় দুই হাজারের বেশি যানবাহন। এতে দুর্ভোগে পরিবহন শ্রমিক ও যাত্রীরা।

ঘাট কর্তৃপক্ষ জানায়, পদ্মায় তীব্র স্রোতের কারণে গতরাত পৌনে আটটা থেকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে টানা প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকে ফেরি।

Thank you for reading this post, don't forget to subscribe!

ভোরে সীমিত আকারে শুরু হয় ফেরি চলাচল। এতে উভয়ঘাটে যানবাহনের সারি দীর্ঘ হয়। এদিকে একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। উভয় ঘাটে অপেক্ষমাণ কয়েকশ’ ছোট বড় যানবাহন।

Loading