২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৪
শিরোনাম:

কলাপাড়ায় করোনা পরিস্থিতিতে ২০০ পরিবারের মাঝে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে নৌবাহিনী

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ্য দুইশ পরিবারের মাঝে বাংলাদেশ
নৌবাহিনী কর্তৃক খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করেছে। কমান্ডার খুলনা নেভাল অঞ্চল কর্তৃপক্ষের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নে নির্মানাধীন বাংলাদেশ নৌ বাহিনীর শের-ই-বাংলা নৌ ঘাটি চত্বরে এ খাদ্য সহায়তা প্রদান করেন কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এসময় শের ই বাংলা নৌবাহিনীর ঘাটির অধিনায়ক ক্যাপটেন এম মহব্বত আলীসহ শের-ই-বাংলা নৌঘাটির উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

উপজেলার লালুয়া ইউনিয়নের ১ নং ও ৩ নং ওয়ার্ডের দুই শতাধিক পরিবারের প্রত্যেককে ৬ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি লবন ও নগদ ৫শ’ টাকা করে প্রদান করা হয়। এরপর ঘাটির নির্ধারিত স্থানে বৃক্ষরোপ কর্মসূচি পালন করা হয়। এছাড়া এসময় শের-ই-বাংলা প্রকল্প কাজে নিয়োজিত সাড়ে আটশ শ্রমিকের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।

Loading