৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৩
শিরোনাম:

পরিবেশ অনুকূলে এলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা করবে সরকার : শিক্ষামন্ত্রী

দীপু মনি আরও বলেন, এমন পরিবেশ তৈরি হলে প্রতিষ্ঠান খোলার ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এতে শিক্ষার্থীরাও প্রস্তুতি নিতে পারবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার পরিস্থিতি এখনও তৈরি হয়নি। বর্তমান কোভিড পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয়। পরীক্ষা নেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম, এখনো আছি।

বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শোক সভার আলোচনা শেষে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, ১৪ লাখ পরীক্ষার্থীর সঙ্গে কয়েক লাখ লোকবল জড়িত। এত সংখ্যক মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।

Loading