৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৩
শিরোনাম:

অন্তর্বাস দেখানো জরুরি? , প্রশ্ন উঠতেই জবাব স্বস্তিকার

বিতর্কের সঙ্গে প্রায়ই নাম জড়ায় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির। তাঁকে ঘিরে ট্রল করতে ছাড়েন না নেটিজেনরা। উল্টোদিকে স্বস্তিকাও দমে যাওয়ার পাত্রী নন। সমস্ত রকমের বিতর্ক এবং ট্রলিংয়ের কীভাবে যোগ্য জবাব দিতে হয় তা খুব ভালোই জানেন তিনি। বহুবার বিভিন্ন রকমের মন্তব্যের যোগ্য জবাব দিয়ে ট্রলারদের চুপ করিয়েছেন স্বস্তিকা। সম্প্রতি বিতর্কের কেন্দ্রে অভিনেত্রীর অন্তর্বাসের স্ট্র্যাপ।

Thank you for reading this post, don't forget to subscribe!

খুব শীঘ্রই হইচই তে মুক্তি পেতে চলেছে স্বস্তিকা অভিনীত ‘তাসের ঘর’। ছবিতে স্বস্তিকার চরিত্রের নাম সুজাতা। পোস্টারে সুজাতার ব্লাউজের পাশ দিয়ে দেখা যাচ্ছে তার কালো রংয়ের ব্রা এর স্ট্র্যাপ। পোশাকের ধার দিয়ে এমন অন্তর্বাসের স্ট্র্যাপ বেরনো নিয়ে মাথা ব্যাথা করার মতো যুগে আর আমরা পড়ে নেই। স্বাভাবিক চলা ফেরাতে এমন হয়ে থাকে। আর ছবিতে বাস্তব তুলে ধরাটাই অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু নিন্দুকদের অভাব নেই। তাই এই পোস্ট ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। তথাকথিত রক্ষণশীল সমাজ এই পোস্টার দেখে রে রে করে উঠেছে।

কেউ লিখেছেন, “পোস্টারে পরিচালক ব্রা-এর স্ট্রাপ কেন দেখালেন? ছবির সঙ্গে কি এর কোনও যোগ রয়েছে?” এরকমই নানা রকমের তির্যক মন্তব্য আসতে থাকে এই পোস্টার ঘিরে। আর সবসময়ের মতোই যথা যোগ্য জবাব দিয়েছেন অভিনেত্রী।

স্বস্তিকা উত্তরে লিখেছেন, “পোস্টারে যখন নায়কদের অন্তর্বাস করে দেখানো হয় তখন কি আমরা পরিচালকদের এই প্রশ্ন করি? আমরা করি না। বলা ভালো আমাদের মাথায় আসে না। বড় বিষয়টিকে বেস্ট কুল লাগে।

কিন্তু একজন মহিলার ব্রা এর স্ট্র্যাপ দেখা গেলে তা নিয়ে কৌতুহল তৈরি হয়। এর কোনো গল্প নেই। সময় হয়েছে যে এই বিষয়গুলিকে আমরা খুব স্বাভাবিকভাবে নিতে শিখি।”

[৭] স্বস্তিকা সঙ্গে তিনটি ছবির পোস্টার শেয়ার করেছেন। তিনটি ছবির পোস্টারেই নায়কদের শুধুমাত্র অন্তর্বাসে দেখা যাচ্ছে। স্বস্তিকার এই জবাব বরাবরের মতোই নেটিজেনদের মুগ্ধ করেছে। প্রসঙ্গত আগামী ৩ সেপ্টেম্বর হইচই প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে তাসের ঘর।

Loading