২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৮
শিরোনাম:

খালেদা জিয়া দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েশে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিলেন: তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ আরও বলেছেন, খালেদা জিয়া তার ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিলো। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতায় বসেন। তিনি ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য হাজার হাজার সেনাসদস্যকে হত্যা করেছেন। খালেদা জিয়া এবং তার উত্তরাধিকারীরাও একই পথ অনুসরণ করেছে। এতেই বোঝা যায়, হত্যার রাজনীতিটাই হচ্ছে বিএনপির মূল প্রতিপাদ্য।

Thank you for reading this post, don't forget to subscribe!

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার দায় খালেদা জিয়ারও, তারেক রহমানের একার নয়। কানাডার আদালতও রায় দিয়েছে, বিএনপি একটি সন্ত্রাসী দল। সুতরাং আন্তর্জাতিকভাবেও বিএনপি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃত।

তিনি বলেন, খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনা প্রয়োজন। গ্রেনেড হামলার বিচার হয়েছে, এখনও কার্যকর হয়নি। এই মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি না করায় অনেকেই মনে করেন বিচার সঠিক হয়নি। গত শুক্রববার বিএনপির নেতারা নানা কথা বলেছেন। এই কথাগুলো আলোচিত হচ্ছে, তখন ‘ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না’, তাদের বক্তব্যগুলো এমন। তারা সবাই বিএনপি নেতা। যেটি একটি খুনিদের দল। যাদের রাজনীতি খুনের ওপর প্রতিষ্ঠিত। দেশ থেকে খুনের রাজনীতি চিরতরে বিদায় করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এতে আরও বক্তব্য রাখেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন টয়েল প্রমুখ। সম্পাদনা : খালিদ আহমেদ

Loading