৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫২
শিরোনাম:

২১ আগস্ট গ্রেনেড হামলার দায় খালেদা জিয়ার হলে পিলখানা হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার: রিজভী

তথ্যমন্ত্রী হাসান মাহমুদের বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব একথা বলেন। তিনি বলেন, বিডিআর সদর দপ্তরের হত্যাকাণ্ডে তিনি (প্রধানমন্ত্রী) সরকারের নেতৃত্বে ছিলেন। ২১ আগস্ট সংক্রান্ত মামলায় ৬বার তদন্তকারী কর্মকর্তা বদল হয়েছে। সর্বশেষ ২০০৯ সালে আওয়ামী লীগের ঘরের ছেলে কাহার আকন্দকে অবসর থেকে ডেকে এনে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

রুহুল কবির রিজভী বলেন, তাদের আন্দোলনের ফসল মঈনুদ্দীন-ফখরুদ্দীনের সরকারের সময়ও তদন্ত শেষে অভিযোগ পত্রে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতৃবৃন্দের নাম ছিলো না। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বোমা হামলার মামলাকে রাজনীতিকীকরণ করেছে। প্রকৃত সত্যকে ঢাকতে আওয়ামী সরকার প্রকৃত কুশিলবদের আড়াল করতে চেয়েছে।

তিনি বলেন, যারা বোমা হামলা করেছে তারা আওয়ামী লীগেরই দোসর, বোমা হামলার ঘটনা ও পরবর্তীতে আওয়ামী প্রভাবিত মামলার কার্যক্রমে সেটাই প্রমাণিত হয়। এই কারণেই তারা ‘ক্যালকুলেটেড’ বোমা হামলা করেছে। তাদের সমর্থক দেশী-বিদেশী এজেন্টরাই এই ভয়াবহ হামলার সাথে জড়িত বলে জনগণ বিশ্বাস করে।

রিজভী বলেন, আওয়ামী লীগ গণভিত্তি হারিয়ে ১০৫ ডিগ্রি জ্বরে ভোগা রোগির মতো এখন প্রলাপ বকছে। এবারে এদের আমলে শুরু থেকেই বাংলাদেশের সর্বত্র রক্তগঙ্গা বয়ে যাচ্ছে। দুনিয়ার মানুষের কাছে বাংলাদেশের বর্তমান ছবিটা যেন শুধুই গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা ও গুমের।

রোববার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

Loading