২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৬
শিরোনাম:

দেশে ফিরছেন আটকে পড়া ভারতীয়রা

মোঃ জমির হোসেন বেনাপোল প্রতিনিধি ঃঃ মহামারি করোনায় বাংলাদেশে আটকা পড়া ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় পর নিজ দেশে ফেরা শুরু করেছেন। ভারতে লকডাউন ও পাসপোর্টযাত্রী চলাচল বন্ধ থাকায় চলতি বছরের ১৩ মার্চ থেকে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফেরা বন্ধ ছিল। সম্প্রতি বাংলাদেশে আটকা পড়া ভারতীয় পাসপোর্টযাত্রীরা আগামী ২৪ আগস্ট (সোমবার) বেনাপোল চেকপোস্টে অবস্থান করার ঘোষণা দেওয়ার পর পরই ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ১৮ আগস্ট থেকে ৩টি শর্ত দিয়ে ভারতীয় পাসপোর্টযাত্রীরা ভারতে ফিরতে পারবেন বলে ঘোষণা দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর একদিন পর থেকেই ভারতে প্রবেশ করতে থাকে ভারতীয় নাগরিকরা। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন সূত্রে জানা যায়, করোনাভাইরাস সংক্রমণের কারণ দেখিয়ে ১৩ মার্চ থেকে ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। এতে করে ভারতীয় পাসপোর্টযাত্রীরা আটকা পড়ে বাংলাদেশে।

Loading