২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫০
শিরোনাম:

শতাধিক দরীদ্র নরীরা পেল উন্নত জাতের হাঁস

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক হতদরিদ্র নারী মাঝে উন্নত জাতের হাঁস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডিআরসি প্রকল্পের আওতায় কার ইন একশি নেদারল্যান্ডের অর্থায়নে ইকো কো-অপারেশনের সহায়াতায় বে-সরকারী সংস্থা কোডেক এ হাস বিতরন করে। চলমান দূর্যোগ সহনশীল পদ্ধতিতে আয়বর্ধনের মাধ্যমে স্বচ্ছলাতা ফিরিয়ে আনার লক্ষে প্রতিটি পারিবারিকে পাঁচটি করে হাস দেয়া হয়। এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকে নাসির উদ্দিন মাহমুদ, ডিআরসি প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা সানজিদা সুলতানা সুমী, ফিন্যান্স এন্ড এ্যাডমিন কর্মকর্তা আফম কামরুল ইসলাম, ফিল্ড কর্মকর্তা জুয়েলসহ অন্যান্য ফিল্ড কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading