৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৩
শিরোনাম:

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

প্রথম ধাপে আবেদনকারী ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন শিক্ষার্থীর ফল প্রকাশ করা হবে মঙ্গলবার রাত ৮ টায়। বোর্ডের তথ্যমতে, ক্ষুদে বার্তার মাধ্যমে শিক্ষার্থীদের এ ফল জানানো হবে। বার্তায় একটি সিকিউরিটি কোড পাঠানো হবে। যার মাধ্যমে ২৬ থেকে ৩০ আগস্টের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে পারবেন শিক্ষার্থীরা। ভর্তি কার্যক্রম চলবে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

Thank you for reading this post, don't forget to subscribe!

কারিগরি শিক্ষার্থী বাদে আবেদন যোগ্য শিক্ষার্থীর সংখ্যা ১৫ লাখ ৯৪ হাজার ৬২৮ জন। প্রথম পর্যায়ে আবেদন করেনি দুই লাখ ৫১ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ ৯৫ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী পৃথক আবেদন করবেন।

যে সকল শিক্ষার্থী ভর্তি আবেদন করেনি বা অনির্বাচিত হয়েছে তারা ২য় ধাপে আবেদন করতে পারবেন ৩১ আগস্ট থেকে ০২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। যার ফল প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর। আবেদন বাকি ও অনির্বাচিত শিক্ষার্থীরা তৃতীয় ধাপে ৭ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের শেষ সুযোগ পাবেন।

একাদশে বিশেষ কোটা হিসেবে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, দশমিক ৫ শতাংশ বিকেএসপি এবং দশমিক ৫ শতাংশ প্রবাসী কোটা বহাল থাকছে। প্রবাসীদের সন্তান ভর্তির বিষয়ে সরাসরি বোর্ডে আবেদন করতে হবে।

ঢাকা মেট্রোপলিটনে এমপিওভুক্ত কলেজে ভর্তি ফি পাঁচ হাজার, আংশিক এমপিও বা এমপিওবিহীন প্রতিষ্ঠানে বাংলা মাধমে ভর্তি নয় হাজার ও ইংরেজি মাধ্যমে দশ হাজার, মফস্বল, পৌর এলাকা ও জেলা সদরে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ভর্তি ফি ও সর্বত্র উন্নয়ন ফি তিন হাজারের বেশি নেয়া যাবে না। নির্দেশনা রয়েছে, অর্থ আদায়ে প্রতিটি খাত উল্লেখসহ রশিদ দিতে হবে। সম্পাদনা: বাশার নূরু

Loading