২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৬
শিরোনাম:

৩ অক্টোবর পর্যন্ত দেশের সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে

 কোভিডের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী আগামী ৩ অক্টোবর ২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

১৯ ডিসেম্বরের পর বার্ষিক পরীক্ষা হতে পারে। অক্টোবর-নভেম্বরের জন্য নুতন পাঠ পরিকল্পনা হচ্ছে।

আগের ঘোষণা অনুযায়ী, এই ছুটির মেয়াদ ছিল ৩১ আগস্ট পর্যন্ত। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই ছুটি বাড়ানোর ঘোষণা দেওয়া হলো।

গত কয়েক দিন ধরেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল, দেশে করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ রয়েছে।

Loading