২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১২
শিরোনাম:

ওসি প্রদীপসহ ৩ আসামি আরও ৩ দিনের রিমান্ডে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলায় টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী, এসআই নন্দদুলাল রক্ষিতের তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার (২৮ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ-৩ আদালতে আসামিদের হাজির করে অধিকতর তথ্যের স্বার্থে চার দিনের রিমান্ড আবেদন করে র‍্যাব।

শুনানি শেষে বিচারক তামান্না ফারাহ এই তিন পুলিশ সদস্যকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, প্রথম দফায় সাতদিন ও দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ডে নেয়া হয় সিনহা হত্যার অভিযুক্ত তিন আসামিকে। গতকাল বৃহস্পতিবার তিন আসামিকে আদালতে হাজির করার কথা থাকলেও তা করা হয়নি।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

Loading