Rubel Sheikh, সেপ্টেম্বর ১, ২০২০ at ১:০১ পূর্বাহ্ণ
হুমায়ন কবির মিরাজ, যশোর: যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের ২নং বায়সা ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে মজিদপুর ইউনিয়নের ২নং বায়সা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোজ তরফদারের সভাপতিত্বে ও শিক্ষক নাজমূল আলমের সঞ্চালনায় বায়সা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এস এম রুহুল আমিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরো, সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম ও প্রধান শিক্ষক আশরাফুজ্জামান। আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগনেতা লিয়াকত আলী খান, জয়দেব দত্ত, যুবলীগনেতা আশরাফুল, আবু সাঈদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ আব্দুর রহিম।
Thank you for reading this post, don't forget to subscribe!