২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১০
শিরোনাম:

যশোরে প্রথম করোনায় একজন স্বাস্থ্যকর্মীসহ দুইজনের মৃত্যু, নতুন সুস্থ ২৮

হুমায়ন কবির মিরাজ: যশোর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন দুইজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মীও আছেন। যশোরে এই প্রথম কোন স্বাস্থ্য কর্মী করোনায় মারা গেলেন। জেলায় প্রথম মারা যাওয়া স্বাস্থ্যকর্মী হলেন, শার্শা উপজেলার বাগআঁচড়া উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার মতিয়ার রহমান। তার বয়স হয়েছিলো ৫৫ বছর। রবিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে করোনায় মারা যাওয়া আরেকজন হলেন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামানের মা আনোয়ারা খাতুন। তার বয়স হয়েছিলো ৯৩ বছর। সোমবার দুপুরে যশোরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৪০ জনে।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় করোনা সন্দেহে সংগ্রহ করা হয়েছে ১৬৬ টি নমুনা । ২৯ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত যশোর জেলার আটটি উপজেলা থেকে মোট সংগ্রহ করা হয়েছে ১৩,৪৭৮ টি নমুনা । এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১২,৪৫৮ টি নমুনা। নমুনা পরীক্ষার জন্য ল্যাবে জমা আছে ১,০২০ টি।
শনিবার বিকাল পর্যন্ত যশোরে মোট আক্রান্ত রোগী ৩,২৬৭ জন। যশোরে সোমবার ২৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। নতুন ২৮ জন সহ মোট সুস্থ ১,৯৬২ জন। নতুন দুইজনসহ মোট মৃত্যু ৪০ জন। চিকিৎসাধীন অবস্থায় আছেন ১,২৫৪ জন। বাড়িতে চিকিৎসাধীন আছেন ১,২২৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩০ জন। অন্য জায়গায় রেফার্ড করা হয়েছে ১৩ জনকে।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!