২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৪
শিরোনাম:

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ শিগগিরই শুরু হবে: তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ আরও বলেন, দুই দেশ যৌথভাবে শিগগিরই মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র তৈরির কাজও শুরু করবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানান তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎকার এটি। সচিব মর্যাদায় পদোন্নতি পেয়েছেন রীভা গাঙ্গুলি। তার অবস্থানকালে আমাদের মন্ত্রণালয়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। বিশেষ করে যেমন বহু বছরের আলাপ আলোচনার পর ভারতে ফ্রিতে আমাদের বিটিভি দেখা যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সেখানে সম্প্রচার হচ্ছে।

রীভা গাঙ্গুলি দাশ বলেন, আমি মন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসেছিলাম। আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন, সেজন্য ভারতে রাষ্ট্রীয় শোক চলছে। বাংলাদেশেও রাষ্ট্রীয় শোক চলছে। তিনি বাংলাদেশের খুব ভালো বন্ধু ছিলেন।

তিনি আরও বলেন, আগামী বছর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর। একইসঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কেরও ৫০ বছর। সম্পাদনা : রায়হান রাজীব

Loading