৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৩
শিরোনাম:

নারী মনের চাহিদা উসকে দিলেন কঙ্কনা-ভূমি (ভিডিও)

নারীর কি কোনও চাহিদা থাকতে নেই? শুধুমাত্র পিকচার পারফেক্ট জীবন কাটিয়ে দেওয়াই একমাত্র উদ্দেশ্য? এমনই কিছু প্রশ্ন নিয়ে প্রকাশ্যে এল ‘ডলি কিট্টি অউর ওয়ো চমকতে সিতারে’-র ট্রেলার। প্রথমবার বঙ্গললনা কঙ্কনা সেনশর্মার সঙ্গে সিনেমায় জুটি বাঁধলেন ভূমি পেড়নেকর।

Thank you for reading this post, don't forget to subscribe!

দুই বোনের কাহিনি ‘ডলি কিট্টি অউর ভো চমকতে সিতারে’। ডলির চরিত্রে রয়েছেন কঙ্কনা। আর কিট্টির ভূমিকায় ভূমি। এছাড়াও অলঙ্কৃতা শ্রীবাস্তবের পরিচালনায় অভিনয় করেছেন বিক্রান্ত মেসি, আমির বশির, মুস্তাক খান। তবে ছবির কাহিনি আবর্তিত হয় ডলি আর কিট্টিকে নিয়েই। স্বপ্নপূরণের লক্ষ্যে দিদি ডলির কাছে থাকতে আসে কিট্টি। নিজের এই নতুন সফরে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয় তাকে। জামাইবাবুর লালসার মোকাবিলাও করতে হয়। এদিকে আদর্শ বউয়ের ভূমিকায় অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়ে ডলি। পিজ্জা ডেলিভারি বয়ের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। সমাজের সমস্ত উচিত-অনুচিতের বিধিনিষেধ পেরিয়ে মুক্ত আকাশে ডানা মেলতে চায় দুই বোন।

https://www.youtube.com/watch?time_continue=22&v=as3YLG5DmL0&feature=emb_logo

Loading