৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৩
শিরোনাম:

প্রতি উপজেলায় একজন চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ হবে: শিক্ষামন্ত্রী

ড. দীপু মনি বলেন, প্রাথমিক পর্যায়ে প্রত্যেক জেলা পর্যায়ে এবং পরবর্তীতে প্রত্যেক উপজেলা পর্যায়ে এ নিয়েগ প্রক্রিয়া চলবে। তারা বিভিন্ন স্কুলে একজন শিক্ষক ও একজন শিক্ষিকাকে মানসিক সমস্যা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে। শিক্ষকবৃন্দ যেন শিক্ষার্থীদের মানসিক সমস্যায় সমাধানে কাউন্সিলিং করতে পারে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, আমাদের যুব সমাজ খুবই সংবেদনশীল। পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন হয়রানির শিকার হয়ে তারা বিভিন্ন মানসিক সমস্যায় ভোগে। বিষন্নতা ও হতাশায় অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয়। বর্তমানে কোভিড-১৯ প্রভাবে অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত। সবকিছু বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সাইকোলজিস্ট নিয়োগের বিষয়ে চিন্তা করা হচ্ছে।

শনিবার সকালে এক অনলাইন আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষাকে মুল ধারায় আনার লক্ষ্যে সরকার নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের একটি করে ট্রেড কোর্স বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। মানসম্মত ও দক্ষতা নির্ভর কারিগরি শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সবার জন্য উচ্চশিক্ষার প্রয়োজনিয়তা ও চাহিদা অনুযায়ী দক্ষ হয়ে শ্রমবাজারে প্রবেশের বিষয়ে ভাবার সময় এসছে। প্রতিবছর ২০ থেকে ২৬ লাখ তরুণ শ্রমবাজারে যুক্ত হচ্ছে। ২০৩১ সালের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ এবং আন্তর্জাতিক কমিটমেন্ট এসডিজি বাস্তবায়নে কাজ করছে সরকার।

 

Loading