৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৯
শিরোনাম:

সরকার পরিবর্তন চাইলে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন, বিএনপির প্রতি ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয়। আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোন পরিস্থিতি দেশে বিরাজমান নেই।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, বিএনপি যদি চোরাগলি দিয়ে ক্ষমতার স্বর্ণদুয়ারে পৌছবেন বলে ভাবেন তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন।

গণপরিবহনে নির্ধারিত ভাড়ার বিষয়ে কোন অভিযোগ না থাকলেও স্বাস্থ্যবিধি প্রতিপালিত না হওয়ার অভিযোগ প্রসংগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এবিষয়ে আইনপ্রয়োগকারী সংস্হাগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পরিবহন,মালিক ও শ্রমিকদের পাশাপাশি স্বাস্থ্যবিধির প্রতি কঠোর হতে হবে সবাইকে।

দেশব্যাপী শর্ত লঙ্ঘনসহ সড়কে শৃঙ্খলাবিধানে বিআরটিএ এবং জেলা প্রশাসনের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

তিনি আজ সকালে গাজীপুর হতে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত বাস্তবায়নাধীন বাস রেপিড ট্রানজিট – বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় একথা বলেন। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন তিনি।

Loading