২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০২
শিরোনাম:

কলাপাড়া আড়াই লক্ষ মিটার অবৈধ জাল আটক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ চ্যানেলে অভিযান চালিয়ে আড়াই লক্ষ মিটার অবৈধ জাল আটক নৌ-পুলিশ। সোমবার রাতভর কুয়াকাটা নৌ-পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ ২ লক্ষ মিটার কারেন্ট জাল ও ৫০ হাজার মিটার বেড় জাল উদ্ধার করেন । মঙ্গলবার সকাল দশটায় কলাপাড়া পৌর শহরে হেলিপ্যাড মাঠে উদ্ধারকৃত এসব জাল পুড়িয়ে ফেলা হয়।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মাহমুদ হোসেন মোল্লা।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম বলেন, সোমবার রাতভর অভিযান চালিয়ে রাবনাবাদ নদীর মোহনা থেকে এসব জাল উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!