সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৪ অক্টোবর ধার্য করেছেন আদালত। এ নিয়ে ৭৪ বারের মতো প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হলো।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন প্রতিবেদন দাখিলের ওই তারিখ ঠিক করেন ।
মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। সম্পাদনা: ইকবাল খান
![]()