৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৯
শিরোনাম:

সরকার কারোনা আক্রান্ত রোগীর ভুল পরিসংখ্যান তৈরি করছে : রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজকে কত লোক মারা যাচ্ছে? সংবাদে বলে কয়েকজনের কথা। অনেক লোক মারা যাচ্ছে করোনা আক্রান্ত হয়ে। সরকার যেটা ডাটা তৈরি করছে সেখানে প্রায় ৮২ হাজার লোকের নাম বাদ পড়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

রুহুল কবির রিজভী বলেন, তার মানে সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে সরকার পারছে না। কোনো প্রতিকার পাচ্ছে না। ঢাকা থেকে এই প্রত্যন্ত অঞ্চল, এখানে কোনো লোক করোনায় আক্রান্ত হলে পরে সে কিভাবে বাঁচবে তার বাঁচার সম্ভাবনা খুব ক্ষীণ।

তিনি অভিযোগ করে বলেন, ওরা (সরকার) ক্ষমতা দখলে রাখা ও চিরস্থায়ী করার জন্য পদ্ধতি নিয়েছে কয়েকটি। বিচারবর্হিভূত হত্যা। আজকে দেখুন, সেনাবাহিনী একজন অবসরপ্রাপ্ত অফিসার মেজর সিনহা সাহেব তাকে থানার একজন ওসি ধরে নিয়ে গিয়ে মেরে ফেলে দিলো। কোন বিচার নাই, আইন নাই, কোনো কিছুই নাই। একজন সামরিক বাহিনীর অফিসারের যদি এই পরিণতি হয়, একজন ইউএনও তার মাথায় কুপিয়ে দিলো, তার আজকে মরনাপন্ন অবস্থা। চারিদিকে খুন, গুম, হত্যা। এটাই হচ্ছে সরকারের কর্মসূচি। সরকার চাচ্ছে একটা এতিম জেনারেশন তৈরি করতে।

Loading