মনিরুজ্জামান সুমন,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় একটি বট গাছের ডাল থেকে গলায় পাটের আঁশ পেঁচানো অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে যাওয়ার সময় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল আলমডাঙ্গা থানাধীন বেলগাছি ইউনিয়নের বাদেমাজু গ্রামের কালিতলা মাঠের বট গাছ থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণকরে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
Thank you for reading this post, don't forget to subscribe!স্থানীয় ব্যক্তিরা জানান, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় প্রথম ঝুলন্ত লাশ দেখতে পায়।
পুলিশে খবর দিলে পুলিশ লাশ নিচে নামায়। লাশের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কান দিয়ে রক্তক্ষরণের
চিহ্ন দেখা যাচ্ছে। তবে গলায় পাটের আঁশ পেঁচানো অবস্থায় ওই যুবকের লাশ বট গাছের ডালে ঝুলছিল। তারা আরও
বলেন, মনে হচ্ছে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যার পর গাছের ডালের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে লাশটিকে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে
সংবাদ পাই যে, আলমডাঙ্গা থানাধীন বাদেমাজু গ্রামের কালিতলামাঠে একটি বটগাছের সাথে অজ্ঞাতনামা একজন পুরুষ
এর লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পুলিশ তাৎক্ষনীক ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ নিচে নামায়। নিহতের শরীরে
আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
![]()