২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১১
শিরোনাম:

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু হলে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে: রেলমন্ত্রী

নূরুল ইসলাম সুজন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে একটি পরিপূর্ণ আন্তর্জাতিকমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েই কাজ করছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, ২০২২ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্প সমাপ্ত ও ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেল চলাচল শুরু হবে। এরআগে ক্ষতিগ্রস্তদের টাকা যথানিয়মে হস্তান্তর করা হবে। ক্ষতিগ্রস্ত কেউ ক্ষতিপূরণের বাইরে থাকবে না।

শনিবার দুপুরে বাস্তবায়নাধীন কক্সবাজার রেলওয়ে স্টেশন, দোহাজারী-কক্সবাজার ডুয়েল গেজ রেললাইন নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কক্সবাজার সদরের ঝিলংজা হাজিপাড়া, রামু ফতেখাঁরকুলসহ বিভিন্ন স্থানে রেলের কাজের অগ্রগতি এবং রেল স্টেশনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে প্রকল্পের ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত পাঁচজন ভূমি মালিককে প্রায় এক কোটি টাকার চেক প্রদান করেন রেলমন্ত্রী।

[৬] এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার, প্রকল্প পরিচালক মফিজুর রহমান, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীম হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ মাহমুদ উল্লাহ মারুফসহ অনেকে । সম্পাদনা : রায়হান রাজীব, মুরাদ হাসান

Loading