২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৬
শিরোনাম:

বেনাপোল পুটখালী নাইট ভিশন ক্যামেরায় দেখে অভিযান ভারতীয় ফেন্সিডিল উদ্ধার।

বেনাপোল প্রতিনিধি ঃঃ যশোর বেনাপোল পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা নাইট ভিশন ক্যামেরা দেখে শুক্রবার রাতে সীমান্তে অভিযান চালিয়ে ৩৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।তবে বিজিবিকে টের পেয়ে ছুটে পালিয়ে যায় মাদক বহনকারীরা। পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার জানান, নাইট ভিশন ক্যামেরা তথ্যের ভিত্তিতে ক্যাম্পের একটি টহল দল রাত ১০ টার সময় পুটখালী বাজার খাটালের মধ্যে হতে ভারতীয় ফেন্সিডিল ৩৪৩ বোতল মালিক বিহীন অবস্থায় উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ১,৩৭,২০০ টাকা। আটক কৃত ফেন্সিডিল ব্যাটালিয়ন সদরে জমা করা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading