২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৮
শিরোনাম:

সীমান্তে মানুষ হত্যা হচ্ছে, সরকার ‘নিশ্চুপ’: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি এতো করুন অবস্থা, দেশের সার্বভৌমত্ব এতো দুর্বল যে আপনার প্রায় দুইদিন-তিন দিন পর বর্ডারে আপনার মানুষকে মারছে, মানুষ হত্যা করছে, দেশের মানুষ রক্তাক্ত হচ্ছে। আজ পর্যন্ত ৩৩ জনকে হত্যা করেছে বিএসএফ।

Thank you for reading this post, don't forget to subscribe!

রহুল কবির রিজভী বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে সীমান্ত অঞ্চল হচ্ছে বাংলাদেশ-ভারতের এই সীমান্ত। আপনি এতো নতজানু সরকার যে একটা প্রতিবাদও করতে পারছেন না এটার জন্য।

রিজভী বলেন, কয়েকদিন আগে চাপাই নবাবগঞ্জের বর্ডারে একজন গুলিবিদ্ধ হচ্ছে, সুনামগঞ্জের বর্ডারে একজন গুলিবিদ্ধ হচ্ছে, না হলে লারমনিরহাটের বর্ডারে একজন গুলিবিদ্ধ হচ্ছে, না হলে মেরে ফেলা হচ্ছে।

তিনি বলেন, আপনার পররাষ্ট্র মন্ত্রী বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী-স্ত্রী সম্পর্ক। স্বামী-স্ত্রীর সম্পর্ক থাকলে সীমান্তে মানুষ মারা যায় কিনা? অর্থাৎ এই কথাটার মধ্যে আপনাদের যে আনুগত্য কত হেয় টাইপের এটা অত্যন্ত সুস্পষ্ট। শেখ হাসিনা নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য নিজের দেশের স্বার্থকেও তিনি বিসর্জন দিচ্ছেন। এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক।

রোববার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান অনুষ্ঠানে রিজভী একথা বলেন।

উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল ও যুগ্ম সম্পাদক সাদরেজ জামান বক্তব্য রাখেন। পরে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে নতুন জামা-কাপড় বিতরণ করা হয়।

Loading