নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে পিকআপের ধাক্কায় মিলন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে জেলার সদর উপজেলাধীন পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কের পূর্বজালাসি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিলন সদর উপজেলা তালমা এলাকার রুহুল আমিনের পুত্র।
স্থানীয়রা জানায়, বৃৃৃৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে মিলন পঞ্চগড় থেকে তালমা যাওয়ার সময় পঞ্চগড় পৌরসভার একটি ময়লা বহনকারী পিকআপ জালাসি পাড়া এলাকায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় মিলন।
খবর পেয়ে পুলিশ গিয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহম্মদ সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!