২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৮
শিরোনাম:

পঞ্চগড়ে গলায় ওড়না পেচিয়ে গৃহবধূর আত্মহত্যা

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে নিজ শয়ন ঘরে গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
সদর উপজেলার ৭ নং হাড়িভাসা ইউনিয়নের মহন ঝার গ্রামে এই ঘটনা ঘটে।
ওই গৃহবধূর নাম হেনা বেগম (২৫)। সে মহনঝার এলাকার ইমরান আলীর স্ত্রী। গৃহবধূর বাবার বাসা পঞ্চগড় টুনিরহাট কামাত কাজলদীঘি ইউনিয়নে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন হেনা বেগম। এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই গৃহবধূ।
সদর থানার ওসি (অফিসার ইনচার্জ) আবু আক্কাছ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!