২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৯
শিরোনাম:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে গৃহবধুর মর্মান্তিক মৃত্যু

মনিরুজ্জামান সুমন,চুয়াডাঙ্গা প্রতিনিধি :  চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুবুলপুর গ্রামে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে ছকিনা খাতুন নামের (৪৫) এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছকিনা খাতুন উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামের বাগান পাড়ার আলতাফ হালসানার স্ত্রী । গতকাল (১৯ সেপ্টেম্বর) শনিবার বেলা ১টার সময় এ ঘটনা ঘটে। পারিবারিক সুত্রে জানা যায়- ছকিনা খাতুন কাপড় কাচার জন্য বাড়ির টিউবওয়েলে যায়। এসময় টিউবওয়েলের সাথে সেট করা মটরের তার মাটিতে পড়ে থাকতে দেখে হাত দিয়ে তুলতে গেলে অসাবধানতায় বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা ছকিনা খাতুন কে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে তিনি মারা যান। হতভাগ্য ছকিনা খাতুনের ৪টি সন্তান রয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading