৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৬
শিরোনাম:

৪ বার শ্রেস্ট পুলিশ অফিসার হলেন চুয়াডাঙ্গার  দর্শনা থানার ওসি মাহবুবুর রহমান 

মনিরুজ্জামান সুমন, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ  সীমান্ত বর্তি শহর দর্শনাকে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদকদ্রব্য নির্মুলে কঠোর ভুমিকা রাখায়, জেলায় স্রেশ্ট পুলিশ অফিসার হলেন মাহবুবর রহমান। এবার নিয়ে ৪ বার এই শ্রেস্ট অফিসারে ভুসিত হলেন তিনি ।
জানা যায় দর্শনা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ ,জনাব মোঃ মাহবুবুর রহমান জুলাই ও আগস্ট -২০২০ সালে মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারীদের গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল সহ অন্যান্য অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় পর পর চতুর্থ বারের মত চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন। আগামী দিনগুলোতে ও এই সফলতা ধরে রাখার জন্য চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার জনাব, মোঃ জাহিদুল ইসলাম দর্শনার থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান এর হাতে উপহার হিসেবে ক্রেস্ট, নগদ 20,000 টাকা এবং সম্মাননা সার্টিফিকেট তুলে দেন।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!