৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫০
শিরোনাম:

‘খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করাটা অপরাধ : নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এদেশের সবচেয়ে বেশী জনপ্রিয় মানুষ বেগম খালেদা জিয়া। তাকে বিনা চিকিৎসায় অকালে দুনিয়া থেকে চলে যাওয়ার ব্যবস্থা করার অধিকার কারোর নেই। তাই তার চিকিৎসার ক্ষেত্রে যে শর্ত আরোপ করা হয়েছে তা শিথিল করা হোক।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, আমরা তথ্যমন্ত্রীকে বলবো, খালেদা জিয়ার মুক্তি কিংবা কারাবন্দির সঙ্গে অন্যকিছুকে যুক্ত করা ঠিক হবে না। কারণ এটা অসুস্থতার বিষয়, চিকিৎসার বিষয়, রাজনৈতিক বিষয় না।

নজরুল ইসলাম খান বলেন, বেগম খালেদা জিয়া শুধু তিনবারের প্রধানমন্ত্রী নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেত্রী। যে গণতন্ত্র হলো স্বাধীনতার মূল চেতনা।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি একথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, এরআগের তথ্যমন্ত্রী এবং এখন যিনি আছেন তারা হলেন জিয়া পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী। কারণ তাদের কাজের বিষয়ে তারা যতটুকু কথা বলে তার চেয়ে বেশি কথা বলে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিপক্ষে। মনে হয় যেন এটাই তাদের মন্ত্রণালয়।

 

Loading