৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৪
শিরোনাম:

গণতান্ত্রিক অধিকার নাই বলেই দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিক রুপ পেয়েছে: মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যর আহ্বায়ক বলেন, আপোষ চলবে না। আপোষ করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব না। গণতান্ত্রিক অধিকার নাই বলেই দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিক রুপ পেয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, রাজনৈতিক দল নিবন্ধন আইনটাই হচ্ছে সংবিধান ও গণতান্ত্রিক অধিকার পরিপন্থি। সবাই ভাবতে হবে জনগনের অধিকার প্রতিষ্ঠায় নতুন পথ তৈরী করতে হবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার জনগণের সকল অধিকার হরণ করছে। এই সরকারের আমলে গণতান্ত্রিক অধিকার অবশিষ্ট নাই, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবার সম্ভাবনাও নাই। সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ে লঢ়াইয়ের কোন বিকল্প নাই।

কমরেড জোনায়েদ সাকি বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য প্রয়োজন আন্দোলন। শাসকদলগুলো নিজেদের কর্তৃত্ব বজায় রেখে গণতান্ত্রিক অধিকারের কথা বলে।

কমরেড সাইফুল হক বলেন, রাজনৈতিক দল নিবন্ধ আইন সংবিধান পরিপন্থি একটি কালো আইন। পরিপূর্ণ অগণতান্ত্রিক এই আইনের মাধ্যমে শাসকগোষ্টি রাজনীতি নিয়ন্ত্রনের অপচেষ্টা করছে।

নাজমুল হক প্রধান বলেন, রাজনীতিকে ধ্বংস করতেই রাজনৈতিক দলের নিবন্ধন আইন প্রনয়ন করা হয়েছে।

গোলাম মোস্তফা ভূইয়া বলেন, দেশকে রাজনীতি শূণ্য করার ষড়যন্ত্রের অংশ হিসাবেই ১/১১ সরকার তথাকথিত নিবন্ধন আইন প্রনয়ন করেছিল।

মঙ্গলবার রাজধানীর তোপখানার বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তনে রাজনৈতিক দল নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবী পরিষদের আলোচনায় নেতৃবৃন্দ একথা বলেন।

Loading